1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

আপেলের খোসা ফেলে দিয়ে খান?

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত

আপেল খোসাসহ খাওয়া উচিত নাকি খোসা ছাড়িয়ে, এই নিয়ে জনমানসে দ্বন্দ্বের শেষ নেই। তবে যারা স্বাস্থ্য সচেতন তারা অনেকেই খোসা ছাড়িয়ে আপেল খাওয়ার পক্ষপাতী।

কারণ অনেকেরই ধারণা যে, খোসাতে কীটনাশক জাতীয় পদার্থ থাকে, যা মানবদেহের ক্ষতি করতে পারে। এই ধারণা একেবারে নস্যাৎ করে দিয়েই বলা যায় যে, আপেলের খোসাতেও এমন কিছু উপকারী উপাদান থাকে, যা শরীর সুস্থ রাখতে সাহায্য করে।

কীভাবে খাবেন আপেল?

পুষ্টিবিদরা বলছেন, খোসাসহ আপেল খেলেই এর পুরোপুরি পুষ্টিগুণ পাওয়া যায়। তবে আপেল খাওয়ার আগে হালকা গরম পানি দিয়ে আপেলটি দুই-তিন বার ধুয়ে নেওয়া জরুরি।

আপেলের খোসা কীভাবে যত্ন নেয় শরীরের?

আপেলের খোসায় দ্রবণীয় এবং অদ্রবণীয় দুই ধরনের ফাইবার থাকে। যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। এছাড়াও কোলেস্টেরল কমাতেও সাহায্য করে আপেলের খোসা।

আপেলের খোসায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ ও ‘এ’। গড়ে প্রতিটি আপেলের খোসায় ৮ দশমিক ৪ মিলিগ্রাম ভিটামিন ‘সি’ থাকে। আপেলের খোসা ছাড়িয়ে ফেললে শরীরে ভিটামিনের অভাব ঘটতে পারে।

২০০৭ সালে কর্নেল ইউনিভার্সিটির করা একটি সমীক্ষা অনুসারে, আপেলের খোসায় ট্রাইটারপেনয়েড নামক যৌগ থাকে, যা মানবদেহের ক্যানসার কোষকে বিনাশ করতে সাহায্য করে। এছাড়া অ্যান্টিঅক্সিড্যান্টসমৃদ্ধ আপেলের খোসা ফুসফুস ক্যানসারের ঝুঁকি কমায়।

আপেলের খোসায় কোয়ারসেটিন নামক একটি ফ্ল্যাভনয়েড থাকে যা ফুসফুস ভালো রাখতে সাহায্য করে। যারা প্রতি সপ্তাহে পাঁচটি বা তার বেশি আপেল খান তাদের শ্বাসযন্ত্র অনেকের চেয়ে ভালো থাকে।

আপনি যদি অতিরিক্ত ওজন ঝরাতে চান তাহলে খোসাসহ আপেল খেতে পারেন। কারণ আপেলের ত্বকে আছে ইউরসোলিক অ্যাসিড, যা আপনার অবাঞ্ছিত ক্যালোরি ঝরাতে সাহায্য করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর