1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শেষ ম্যাচে হেরে নাদালের বিদায়

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

নাদাল অবসরের ঘোষণা দিয়েছিলেন গত অক্টোবরে। জানিয়েছিলেন, স্পেনের হয়ে ডেভিস কাপ খেলার পর প্রিয় টেনিসকে বিদায় জানাবেন। তাই বুক ভরা আশা নিয়েই টুর্নামেন্টে এসেছিলেন তিনি। কিন্তু শেষটা রাঙাতে পারেননি, হেরে গেছেন নিজের শেষ ম্যাচে।

গত মঙ্গলবার নাদালের দল স্পেন ডেভিস কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে। নেদারল্যান্ডসের কাছে তার দল স্পেন হেরে গেছে ২-১ ব্যবধানে।

ডেভিস কাপে স্পেনের হয়ে প্রথম সিঙ্গেলসে নেদারল্যান্ডসের বটিচ ফন ডি জান্ডশুল্পের কাছে হেরেছেন নাদাল। তার উত্তরসূরি স্পেনের কার্লোস আলকারাজ আরেকটি সিঙ্গেলসে জয় পাওয়ায় আরো একটি ম্যাচ খেলার সম্ভাবনা ছিল ২২টি গ্রান্ডস্ল্যাম জয়ী তারকার।

তবে ফল নির্ধারণী ডাবলসে আলকারাজ ও মারসেল গ্রানোয়ার্স নেদারল্যান্ডসের বটিচ ফন ডি জান্ডশুল্প ও ওয়েসলি কুলহফের কাছে হেরে গেলে কোয়ার্টার ফাইনাল থেকে স্পেনের বিদায় নিশ্চিত হয়। সঙ্গে নিশ্চিত হয় নাদালের ২৩ বছরের টেনিস ক্যারিয়ারের বিদায়ও।মালাগায় ৩৮ বছর বয়সী নাদাল কাল হেরেছেন ৬-৪ ৬-৪ গেমে। শুরু থেকেই পিছিয়ে পড়েছিলেন, পরে আর ম্যাচে ফিরতেও পারেননি।

আলকারাজ দ্বিতীয় সিঙ্গেলসে ডাচ ট্যালন গ্রিকসপুরকে হারান ৭-৬ (৭/০), ৬-৩ গেমে। পরে ডাবলসে আলকারাজ ও মারসেল গ্রানোয়ার্স হেরে যান ৭-৬ (৭/৪), ৭-৬ (৭/৩) গেমে।চোটের কারণে লম্বা সময় টেনিস কোর্টের বাইরে থাকতে হয়েছিল নাদালকে।। চোট কাটিয়ে এ বছরের জানুয়ারিতে প্রতিযোগিতামূলক টেনিসে ফিরেছিলেন।

কিন্তু ঊরুতে চোট লেগে ছিটকে যান অস্ট্রেলিয়ান ওপেন থেকে। ইউরোপিয়ান ক্লে কোর্টের চলতি মৌসুমে ফ্রেঞ্চ ওপেনসহ নাদাল চারটি টুর্নামেন্ট খেলেন। কিন্তু চোটজর্জর তারকা ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যান।
২৩ বছরের ক্যারিয়ারের নাদাল জিতেছেন ২২টি গ্র্যান্ড স্লাম। এর মধ্যে সবচেয়ে বেশি ১৪টি জিতেছেন ফ্রেঞ্চ ওপেনে। ক্যারিয়ারে সব মিলিয়ে নাদাল জিতেছেন ৯২টি শিরোপা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর