1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকের অপেক্ষায় রেড্ডি

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

‘সে তরুণদের মধ্যে একজন। তার অলরাউন্ড অ্যাবিলিটি রয়েছে। সে আমাদের দলের এমন একজন যে কিনা এক প্রান্ত ধরে খেলতে পারবে, বিশেষ করে প্রথম কয়েক দিনে।’– ভারতের বোলিং কোচ মর্নে মরকেলের এই কথাগুলোই হয়ত বলে দেয় অস্ট্রেলিয়ার বিপক্ষে কাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে অভিষেক হচ্ছে নীতিশ কুমার রেড্ডি।

পার্থের অপটাস স্টেডিয়ামে কিছুটা পেসবান্ধব উইকেটে আগামীকাল থেকে শুরু হবে বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্ট। পাঁচ ম্যাচের এই সিরিজ দুই দেশের ক্রিকেটীয় দ্বৈরথের সবচেয়ে বড় প্রতীক। সেইসঙ্গে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ভারতের ফিরে আসার সবশেষ সুযোগ।

আর এই সিরিজের প্রথম ম্যাচ দিয়েই টেস্ট অভিষেকের স্বাদ পেয়ে যেতে পারেন নিতিশ কুমার রেড্ডি। অস্ট্রেলিয়ার মাটিতে পা দিয়েই ইনজুরি সমস্যায় পড়েছে ভারত দল। হারিয়েছে শুভমান গিলের মত স্বীকৃত ব্যাটারকে। এছাড়া নেই বিশেষজ্ঞ পেসার মোহাম্মদ শামি। দুই দিক সামাল দিতে তাই রেড্ডির দিকেই তাকিয়ে ভারত।

অস্ট্রেলিয়ার মতো পেস সহায়ক কন্ডিশনে বেশিরভাগ দলই চায় বিশেষজ্ঞ পেসারদের সাথে একজন পেস বোলিং অলরাউন্ডারকে খেলাতে। সেই ভাবনা থেকেই অস্ট্রেলিয়া সফরের দলে রাখা হয়েছে নিতিশ কুমার রেড্ডিকে। মোহাম্মদ শামি না থাকার ফলে পার্থে রেড্ডির অভিষেকের সম্ভাবনাও প্রবল।

ভারতের বোলিং কোচ মরনে মরকেলও আশাবাদী রেড্ডইকে নিয়ে, ‘সে একজন উইকেট টু উইকেট বোলার। দুনিয়ার যেকোনো দলই এমন একজন অলরাউন্ডারকে দলে পেতে চাইবে যে কিনা পেসারদের সাহায্য করতে পারবে। বিষয়টা নির্ভর করছে জাসপ্রীত (বুমরাহ) এর উপর যে তাকে সে কীভাবে ব্যবহার করবে। অবশ্যই এই সিরিজে তার উপর নজর রাখতে হবে।’

পার্থে আগামী ২২ নভেম্বর মাঠে গড়াবে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর