1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ছাত্র-জনতার সমন্বয়ে রাজনৈতিক দল আসা প্রয়োজন: সারজিস

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৭১ বার পঠিত

বাংলাদেশের স্বার্থে ছাত্র-জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসা খুবই প্রয়োজন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

বুধবার (২০ নভেম্বর) একটি বেসরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

সারজিস বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক প্রতিযোগিতা দুটি দলের মধ্যে সীমাবদ্ধ হওয়ার কারণে দেশ ও মানুষকে নিয়ে চিন্তার জায়গা ক্রমান্বয়ে উন্নতি হয়নি; যতটা হওয়ার কথা ছিল।’

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতি করতে দেওয়া হবে না।

কেউ যদি মনে করে তারা বিচারের পূর্বে রাজনীতি করবে এবং নির্বাচনে অংশ নেবে আমরা জীবন দিয়ে হলেও তাদের প্রতিরোধ করব। প্রয়োজনে দ্বিতীয় আরেকটি অভ্যুত্থান হবে।’
এ সময় আমদানি নির্ভরতার পরিবর্তে উৎপাদন বাড়িয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা হবে বলে জানান সারজিস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর