1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জুড়ী সীমান্তে বিজিবির হাতে ৮ বাংলাদেশি আটক

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে জুড়ী থানা পুলিশ।

এরআগে মঙ্গলবার তাদেরকে বিজিবি আটক করে জুড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও পরবর্তীতে বাংলাদেশে আবারও পাসপোর্ট ছাড়া অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবির অধীনস্থ লাঠিটিলা বিওপির নায়েব সুবেদার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এক আভিযানিক দল টহল প্রদানকালে সীমান্ত পিলার ১৮০৫/এম এর নিকট দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় আটজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের মধ্যে ৬ জন এক বছর আগে দালালের মাধ্যমে ভারতে অবৈধভাবে পাড়ি জমান। তাছাড়া বাকি দুইজন এ মাসেই অবৈধভাবে ভারতে যান।

আটককৃতরা হলেন-বাগেরহাটের শরণকুলা থানার চালিতাবুনিয়া গ্রামের মৃত মোহাম্মাদ হাওলাদারের ছেলে মোহাব্বত আলী হাওলাদার ও মোহাব্বত আলী হাওলাদারের ছেলে রবিউল হাওলাদার, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ধর্মগঞ্জ গ্রামের মৃত মুরাদ আলীর ছেলে সেলিম মিয়া, একই থানার বুলাইল শান্তিনগর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আবু নাঈম, বরগুনার আমতলী থানার কুলাইর চর গ্রামের মৃত নান্নু আকনের ছেলে মহিম, বগুড়ার সরিয়াকান্দি থানার আমতলি গ্রামের মৃত বুলু প্রামাণিকের ছেলে রাশেদ ইসলাম, কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার দিঘর কল্লা গ্রামের নুর উদ্দিনের ছেলে মামুন এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার হরিনগর তাতিপাড়া গ্রামের ফুটু ঘোসের ছেলে আশরাফুল ইসলাম।

জুড়ী থানার ওসি (তদন্ত) মো. জহিরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর বুধবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বলেন, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জুড়ী থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ কারীদের বিরুদ্ধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর