1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ডুয়েটে চান্স পেলো দোয়ারাবাজারের শামসুদ্দিন

দোয়ারাবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৫৯৭ বার পঠিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) চান্স পেয়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজারের নরসিংপুর ইউনিয়নের অজপাড়া গ্রামের কৃষকের ছেলে সামসুদ্দিন। সে বৃহস্পতিবার প্রকাশিত ডুয়েট ভর্তি পরিক্ষায় ইইই ডিপার্টমেন্টে চান্স পেয়েছে।

জানা যায়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থী সামছুদ্দিন উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাইরগাঁও গ্রামের মো.সাজিদ আলী ও জাহানারা বেগম দম্পতির ৫ সন্তানের মধ্যে সবার ছোট।

মো. সামছুদ্দিন ও চাইরগাঁও গ্রাম হতে ডুয়েটে চান্স পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সামছুদ্দিন ওই প্রথম। এর আগে প্রতন্ত এই গ্রাম হতে দেশের সুনামধন্য এই শিক্ষাপ্রতিষ্ঠানে আর কেউ চান্স পায়নি।

সামছুদ্দিন নিজ গ্রাম চাইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক শিক্ষা লাভ এবং ট্যালেন্টপুলে বৃত্তিসহ উত্তির্ণ হয়। ২০১৮ সালে ইউনিয়নের ঘিলাছড়া স্কুল এন্ড কলেজ হতে এসএসসি ও সিলেট পলিটেকনিক স্কুল এন্ড কলেজের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) ২০২২-২৩ সালের উত্তীর্ণ শিক্ষার্থী।

এদিকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) চান্স পাওয়ায় শিক্ষার্থী মো. সামছুদ্দিনের পরিবারসহ আত্মীয়স্বজন ও সহপাঠীদের মধ্যে এক আনন্দ উৎসবের দেখা দিয়েছে।

সামছুদ্দিনের বড় ভাই শামিম আহমদ ও কলিমউদ্দিন জানান,সামছুদ্দিন ছোট বেলা থেকেই ছিল অদম্য মেধাবী। পরিবারের সকল সদস্যদের প্রচেষ্টা ও সর্বপরি তার নিজস্ব প্রচেষ্টা,অনুপ্রেরণা আর ইচ্ছে শক্তিতে ডুয়েটে চান্স পেয়ে সে আজ সবার মুখ উজ্জ্বল করেছে।

সামছুদ্দিন যেনো আগামী দিনগুলোতে ও ভালো ফলাফলের মাধ্যমে উত্তীর্ণ হয়ে, সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতীর কল্যাণে কাজ করার সুযোগ পায় সে লক্ষ্যে তার পিতা-মাতা সবার নিকট দোয়া চেয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর