1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বড়লেখায় ৩১ বোতল ভারতীয় হুইস্কি সহ আটক-১

বড়লেখা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত
মৌলভীবাজারের বড়লেখায় ৩১ বোতল ভারতীয় হুইস্কিসহ আশু দাস  (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) রাতে জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে  ও সেনাবাহিনীর ১৭ সদস্যের সমন্বয়ে  রেইডিংপার্টি  টিম গঠন করে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার দাসের বাজার ইউনিয়নের মালিশ্রী গ্রামের মৃত দারিকা দাসের ছেলে।
মামলার এজহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশু দাসের  বাসায় অভিযান চালায় সেনাবাহিনী।তার টিনের ছাউনিযুক্ত পুরো বাড়ি ঘেরাও করে সেনাবাহিনী। এসময় সেনাবাহিনীর  উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আশু দাসকে গ্রেফতার করা হয়।এসময় খাটের নিচের মেঝেতে একটি সিনথেটিক বস্তার ভিতর ভারতীয় তৈরি প্লাস্টিকের বোতলে   Officer’s Choice নামক ৩১ বোতল হুইস্কি (প্রায় ১২ লিটার) জব্দ করা হয়েছে। এ ঘটনায়  থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে ২০১৮, (সংশোধিত-২০২০) একটি মামলা রুজু হয়েছে।
মৌলভীবাজারের জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাকির হোসেন বৃহস্পতিবার সকালে জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে মাদক ব্যবসায়ী আশু দাসের বাড়িতে অভিযান চালাই। এসময় ৩১ বোতল ভারতীয় হুইস্কি সহ তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। মামলাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক ব্যবসায়ী আশু দাসেকে ৩১ বোতল ভারতীয় হুইস্কি সহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। মামলাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর