1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

যেভাবে মুখের দুর্গন্ধ ও মাড়ির সমস্যা দূর করবে

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

মুখের নানা সমস্যায় ভুগে থাকেন অনেকেই। বিশেষ করে মুখের দুর্গন্ধ নিয়ে পড়তে হয় অস্বস্তিতে। কারও সঙ্গে কথা বলতে সময় ভুগতে হয় হীনমন্যতায়। কারণ মুখ খুললেই দুর্গন্ধ ছড়ায়। এছাড়া আছে মাড়ির সমস্যা। এ ধরনের সমস্যা দূর করার জন্য ঘরোয়া উপায়ে বেছে নেওয়া যেতে পারে। এই কাজে আপনাকে সাহায্য করতে পারে পরিচিত একটি মসলা। নাম তার লবঙ্গ। এই মসলাকে ন্যাচরাল মাউথ ফ্রেশনারও বলা হয়। চলুন জেনে নেওয়া যাক এটি কীভাবে কাজ করে-

মুখের দুর্গন্ধ দূর করে

লবঙ্গের অন্যতম কার্যকারিতা হলো এটি মুখের দুর্গন্ধ দূর করে। এটি মুখের ভেতরে থাকা ব্যাকটেরিয়াল প্রপার্টি দূর করে। আপনি যদি এ ধরনের সমস্যায় ভুগে থাকেন তবে কয়েকটি লবঙ্গ মুখে পুড়ে নিয়ে চিবিয়ে নিন। এভাবে অভ্যাস করলে মুখের দুর্গন্ধ অনেকটাই দূর হবে। এছাড়া মুখের ভেতরের স্বাস্থ্যও ভালো থাকবে। তাই এ ধরনের অস্বস্তিকর সমস্যা এড়াতে উপকারী এই মসলা কাজে লাগাতে পারেন।

মাড়ির সমস্যা দূর করে

দাঁতের মাড়ির বিভিন্ন সমস্যায় আমরা বিভিন্ন সময় ভুগে থাকি। এ ধরনের সমস্যঅ দূর করতে দারুণ কাজ করে পরিচিত মসলা লবঙ্গ। আমাদের প্রায় সবার বাড়িতেই এই মসলা থাকে। এটি দাঁত ও মাড়ির যন্ত্রণা কমাতে কাজ করে। আপনার যদি মাড়িতে কোনো সমস্যা হয় তবে সেই যন্ত্রণা থেকে উপশম পেতে বেছে নিতে পারেন লবঙ্গ। এছাড়াও এটি দাঁতের ক্ষয় রোধেও বেশ কার্যকরী। লবঙ্গ চিবিয়ে খেলে উপকার পাবেন। এছাড়া লবঙ্গ চা খেলে কিংবা লবঙ্গের তেল ব্যবহার করলেও মিলবে উপকার।

হজম ভালো রাখে

হজমের সমস্যার কারণেও মুখে দুর্গন্ধের সৃষ্টি হতে পারে। এক্ষেত্রেও কার্যকরী ভূমিকা রাখতে পারে লবঙ্গ। হজমের সমস্যা দূর করতে নিয়মিত লবঙ্গ খেতে পারেন। এটি হজমে সহায়ক উৎচেসক ক্ষরণ করে। যে কারণে পেটের নানা সমস্যা খুব সহজেই দূর হয়। গ্যাস, পেট ফাঁপার মতো সমস্যা দূর করতেও কাজ করে এই মসলা। লবঙ্গ চিবিয়ে খেলে বা লবঙ্গ দিয়ে তৈরি চা খেলে এক্ষেত্রে উপকার পাবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর