1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

কানাইঘাটে আইসক্রিম বিক্রেতা হত্যায় ঘাতক রুবেল গ্রেফতার

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

সিলেটের কানাইঘাটে আইসক্রিম বিক্রেতা আব্দুর রহমান লাল মিয়া (৩৯) হত্যাকাণ্ডের অভিযুক্ত রুবেল আহমদকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) ভোর রাতে গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী হাদারকান্দি বেরিবিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রুবেল কানাইঘাট পৌরসভার ধর্মপুর গ্রামের নজিমুল হকের পুত্র।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, আইসক্রিম বিক্রেতা আব্দুর রহমান উরফে লাল মিয়াকে রুবেল আহমদ নিজে হত্যা করেছে বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে।

জবানবন্দীতে রুবেল আহমদ জানিয়েছে, লাল মিয়ার সাথে ২০১৮ সাল থেকে তার বন্ধুত্ব রয়েছে। সেই সুবাদে রুবেল আহমদের নিকট থেকে লাল মিয়া বেশ কিছু টাকা ধার নেয়। ধার নেয়া টাকা লাল মিয়ার কাছে রুবেল ফেরত চাইলে গত ১৯ নভেম্বর মঙ্গলবার রাতে লাল মিয়া রুবেল আহমদকে তার ভাড়াটিয়া দোকানে ডেকে নেয়। এরপর তার সঙ্গে ‘আপত্তিকর’ কাজ করে এক পর্যায়ে দোকানের ভিতর থাকা লোহার পাইপ দিয়ে আঘাত করলে লাল মিয়া মারা যায়।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় লাল মিয়ার মামাতো ভাই উপজেলার বড়চতুল ইউনিয়নের লখাইরগ্রাম (বাগবাড়ি) গ্রামের আব্দুস সালামের ছেলে আহসান উল্লাহ বতাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে গত শুক্রবার কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

জানা গেছে, লাশ উদ্ধারের পর থেকে থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় লাল মিয়ার হত্যাকারীদের চিহ্নিত করে আটক করতে অভিযানে নামে। কললিস্ট তুলে সন্দেহভাজন হিসেবে রুবেল আহমদের ছোট ভাই সহ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসার পর লাল মিয়ার খুনি হিসেবে রুবেল আহমদকে চিহ্নিত করে পুলিশ। পরে পালিয়ে থাকা অবস্থায় গোয়াইঘাট উপজেলার হাদারকান্দি বেরিবিল গ্রাম থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর