1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বসিয়াখাউরী গ্রামের কৃতী সন্তান সাজল আহমদের দাফন সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ২টায় জায়সিদ্ধি-বসিয়াখাউরী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

নামাজে জানাজায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফারুক আহমদ, টাইমস অব বাংলাদেশ পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন, মহানগর যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক স্বপন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আকিকুর রহমান আকিক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম, মহির উদ্দিন মহির, মোজাহিদ উদ্দিন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও যুবদল নেতা জিলানী মিয়া, যুবদল নেতা রিপন মিয়া, জমিয়ত নেতা জাহাঙ্গীর খান, জয়কলস ইউনিয়ন পরিষদের সদস্য লিটন মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির ও সাধারণ সম্পাদক মো. নুরুল হক।

এ ছাড়া জানাজায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।

উল্লেখ্য, গত ২ নভেম্বর দুপুর ১২টার দিকে শান্তিগঞ্জ উপজেলা প্রাঙ্গণে হৃদরোগে আক্রান্ত হন সাজল আহমদ। এর আগে উপজেলা পরিষদে নতুন কুঁড়ি স্পোর্টসের একটি সভায় অংশ নিয়েছিলেন তিনি। অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সাজলের মৃত্যুতে শোকের মাতম চলছে পরিবারজুড়ে। স্বজনদের আহাজারি আর চোখের পানিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। তাঁর আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে পুরো গ্রাম। শোকের ছায়া নেমে এসেছে পুরো উপজেলায়।

মৃত্যুকালে তিনি বৃদ্ধ মা, ভাই-বোন, স্ত্রী, অবুঝ দুই কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর