1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কুলাউড়ায় বৃদ্ধার মরদেহ উদ্ধার

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৯১ বার পঠিত

মৌলভীবাজারের কুলাউড়ায় অজ্ঞাত এক বৃদ্ধা মহিলার (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রোববার সকাল ৮টার দিকে ব্রাহ্মণবাজারে এক মহিলার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে ফোন দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এব্যাপারে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: জাকির হোসেন জানান, অজ্ঞাত মরদেহের একটি নমুনা রাখা হয় হাসপাতালে। থানা পুলিশের সিদ্ধান্তে এই অজ্ঞাত মহিলার শরীরের একটি হাড় পরবর্তীতে মরদেহ সনাক্তের প্রয়োজনে রাখা হবে।

এব্যাপারে কুলাউড়া থানার ওসি গোলাম আপছার জানান, উপজেলার ব্রাহ্মণবাজার থেকে ৭০ বছর বয়স্ক অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর