1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট সিটির সাবেক কাউন্সিলর লায়েক গ্রেফতার

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েক-কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) ভোর রাতে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে সড়ক পথে ঢাকা থেকে সিলেটে আনা হয়। দীর্ঘ যাত্রায় অসুস্থতাবোধ করার কারণে সন্ধ্যা ৭টার দিকে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর পর কোতোয়ালী মডেল থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে কোতোয়ালী থানায় ১৩টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে হাজির করা হবে।

জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড চাওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর সিসিকের আওয়ামীপন্থী কাউন্সিলররা আত্মগোপনে চলে যান। ওই সময় থেকে সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকও আত্মগোপনে ছিলেন। এরপর ১৩টি মামলায় অন্যান্য নেতাকর্মীর সাথে তাকেও আসামী করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর