1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

স্বর্ণের দাম আরেক দফা বাড়লো

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১২৮ বার পঠিত

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। পাঁচ দিনের ব্যবধানে প্রতি ১০ গ্রাম স্বর্ণে দাম বেড়েছে চার হাজারের বেশি। আজ রবিবার থেকে নতুন দাম কার্যকর হবে। তবে রূপার দাম অপরিবর্তিত রয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিউর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

সোনার বাজারদর:
সিদ্ধান্ত অনুযায়ি ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি ১০ গ্রাম স্বর্ণের মূল্য এক লাখ ২১ হাজার ৯৭০ টাকা, ২১ ক্যারেট প্রতি ১০ গ্রাম এক লাখ ১৬ হাজার ৪৩০ টাকা, ১৮ ক্যারেট প্রতি ১০ গ্রাম ৯৯ হাজার ৭৯০ টাকা এবং সনাতন প্রতি ১০ গ্রাম ৮২ হাজার টাকা।

রূপার বাজারদর:

২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি ১০ গ্রাম দুই হাজার ২১০ টাকা, ২১ ক্যারেট প্রতি ১০ গ্রাম দুই হাজার ১০০ টাকা, ১৮ ক্যারেট প্রতি ১০ গ্রাম এক হাজার ৮১০ টাকা এবং সনাতন পদ্ধতির এক হাজার ৩৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই মূল্য পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত কার্যকর থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর