1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের শাস্তির দাবী

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পঠিত
আওয়ামী লীগ সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রসিকিউটরের দায়িত্ব পালন করা ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে বিচার চেয়েছেন তার মা শামসুন্নাহার তাসলিম। তুরিন তাকে অকথ্য ভাষায় গালাগাল ও নির্যাতন করেছেন বলে অভিযোগ করেন তিনি।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শামসুন্নাহার তাসলিম বলেন, ‘তুরিন আমাকে নিজ বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাকে পালিয়ে থাকতে হচ্ছে। পৌনে এক বছর যাবত আমি উত্তরার বাসা থেকে বের হয়েছি। গ্রামের বাড়ি নীলফামারীতেও আমার বাবার জায়গা দখলের চেষ্টা করছে। আমি মানবাধিকার বঞ্চিত হচ্ছি। আমি বিচার চাই।’
তুরিন আফরোজের মা আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর থাকা অবস্থায় তুরিন ক্ষমতার অপব্যবহার করে আমাকে পুলিশ দিয়ে বিভিন্নভাবে হয়রানি করেছে। তুরিন সে সময় আমাকে জামায়াতের রোকন বানিয়ে দিয়েছে। আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্য লিখেই যাচ্ছে। আমাকে হয়রানি করেই যাচ্ছে। আমি তার বিচার চাই।
পুলিশের কাছে কোনো অভিযোগ করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে শামসুন্নাহার তাসলিম বলেন, আমি জিডি করতে থানায় গেছি। পুলিশ ঘণ্টার পর ঘণ্টা আমাকে বসিয়ে রেখে ফেরত দিয়েছে।
তিনি আরও বলেন, ২৪ সালে আওয়ামী লীগ সরকার চলে গেছে। এতদিন আমি কারও কাছে বিচার চাইতে পারিনি। এখন আমি বিচার চাই।
ব্যারিস্টার তুরিন আফরোজের কাছে নিগৃহীত হয়ে নিজ বাড়িতে ফিরতে এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছিলেন তার মা শামসুন্নাহার তাসলিম।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর