1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ওসমানীনগরে গণঅভ্যুত্থানে আহত শহিদদের স্মরণে স্মরণসভা

পারভেজ আহমদ, ওসমানীনগর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৭১ বার পঠিত
ওসমানীনগরে ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ নভেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাসের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ৪আগষ্ট সিলেট শহরে আন্দোলনে পুলিশের ছুঁড়া গুলিতে গুলিবিদ্ধ সাবেক শিবির নেতা এনাম আহমদ, জাহিদ হোসেন, আহত পরিবারের সদস্য মুমিন শাহরিয়ার মাহি।
এ সময় উপস্থিত ছিলেন, ৪ আগস্ট শেরপুর গোল চত্তরে আওয়ামীলীগ নেতা কর্মীদের হামলায় আহত শিক্ষার্থী মো. জুমান কোরেশি, সিলেট শহরে আন্দোলনে আহত শিক্ষার্থী আমির হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চেরাগ আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সহ সভাপতি মুজাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ সোহরাব আলী, সেক্রেটারী আনহার আহমদ, তাজপুর জামায়াতের আমীর মিজানুর রহমান, উছমানপুর জামায়াতের আমীর শায়েস্তা মিয়া, উপজেলা শিবিরের সভাপতি লতিফুর রহমান, সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কমপ্লেক্স মসজিদের ইমাম হাফিজ আশিকুর রহমান, গীতা পাঠ করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জয়তি দত্ত। অনুষ্ঠান শেষে শহীদদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন হাফিজ আশিকুর রহমান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর