1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে আব্দুস শহীদ

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৩১ বার পঠিত

সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তাকে মৌলভীবাজার কারাগারে হস্তান্তর করা হয়।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন বলেন, আমাদের প্রোটেকশন টিম গিয়েছিল, আমরা সে অনুযায়ী তাকে জেল হাজতে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেছি।

মৌলভীবাজার জেল সুপার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার জানান, শ্রীমঙ্গলের একটি মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে আগামী ২৭ নভেম্বর মৌলভীবাজার আদালতে হাজির করা হবে।

প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসন থেকে আব্দুস শহীদ সাত বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

গত ৩ অক্টোবর দিনগত রাতে আব্দুস শহীদের ঢাকার উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর