1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বিগ ব্যাশ খেলার ডাক পেলেন রিশাদ

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

গেল সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারকে দলে নিয়েছে হোবার্ট হ্যারিকেন্স। তবে দলে ডাক পাওয়ার পর থেকেই শঙ্কা ছিল রিশাদের খেলা নিয়ে। কেননা জাতীয় দলের ঠাসা ব্যস্ত সূচি এবং পরবর্তীতে বিপিএল আসর।

তবে সুখবর মিলেছে রিশাদের। আগামী ২১ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত হোবার্টে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিপিএলে রিশাদের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তিনি জানান, ‘রিশাদকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

২৯ ডিসেম্বর সে বরিশাল দলে যোগ দিবে। আশা করি ভালো একটা অভিজ্ঞতা নিয়ে ফিরবে সে।’
বিগ ব্যাশ টুর্নামেন্টটি চলবে আগামী ১৫ ডিসেম্বর থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত। শুধু দুটি ম্যাচ খেলার সুযোগ থাকছে রিশাদের সামনে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর