1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সাবেক আইজিপি মামুনের তিন দিনের রিমান্ড

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা জোনাল টিমের ডিবি পুলিশের পরিদর্শক মো. মাহমুদুর রহমান তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে গত ৩ সেপ্টেম্বর চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়।

এরপর বেশ কয়েক দফায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ঢাকা ময়মনসিংহ রোডের পাশে জসিম উদ্দিন মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ফজলুল করিম। বিকেল সাড়ে ৪টায় আসামিদের ছোড়া গুলিতে আহত হন ফজলুলসহ আরো অনেকে। ওই দিন ৯টা ১৯ মিনিটের দিকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় চৌধুরী মামুন ছয় নাম্বার এজাহারনামীয় আসামি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর