সিলেট সদরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা
স্টাফ রিপোর্টার:
প্রকাশের সময় :
সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
১৩০
বার পঠিত
সিলেট সদরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা
সিলেট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভা শুরুতে উপজেলা নির্বাহী অফিসার ও অফিসারবৃন্দ শহিদ পরিবারের সদস্যদের ও আহতদের ফুল দিয়ে বরণ করেন। এসময় শহিদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়, তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। স্মরণসভায় শহীদ পরিবারের সদস্যগন ও আন্দোলনে আহত ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। সোমবার (২৫ নভেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত স্মরণসভায় সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াং এর সভাপতিত্বে ও সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাহবুবুল ইসলামের পরিচালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন, সিলেট সদর স্বাস্থ্য ও...
সিলেট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
স্মরণসভা শুরুতে উপজেলা নির্বাহী অফিসার ও অফিসারবৃন্দ শহিদ পরিবারের সদস্যদের ও আহতদের ফুল দিয়ে বরণ করেন। এসময় শহিদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়, তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। স্মরণসভায় শহীদ পরিবারের সদস্যগন ও আন্দোলনে আহত ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সোমবার (২৫ নভেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত স্মরণসভায় সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াং এর সভাপতিত্বে ও সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাহবুবুল ইসলামের পরিচালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন, সিলেট সদর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমদ সিরাজাম মুনির। এ সময় তিনি তার বক্তব্যে আহতদের স্বাস্থ্য সেবা ও সামাজিক নিরাপত্তা সহায়তা বিষয়ে পরামর্শ প্রদান করেন।
আরো বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মিজ্ নুসরাত-ই-এলাহী, সিলেট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় আবু সাঈদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মো. আক্তার হোসেন, মালেকা খাতুন সারা, গনআন্দোলনে আহত ড্রাইবার হারুনুর রশিদ, মাওলানা মামুন আহমদ। আন্দোলনে শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, কনুর আলী, ময়না মিয়া।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলার জামায়াত ইসলামির আমির মো. নাজির উদ্দিন আহমদ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আজীজুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জৈন উদ্দিন, খাদিমনগর ইউপি চেয়ারম্যান দিলোয়ার হোসেন, কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল মনাফ প্রমূখ।
এ সমম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা, উপজেলা মৎস কর্মকর্তা, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য), উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তাসহ সকল অফিসের অফিসার ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াং বলেন, দেশের কল্যাণের স্বার্থে যারা শহিদ হয়েছেন তাদের রূহের মাগফিরাত কামনা করছি, এই গণঅভ্যুত্থানের চেতনা তখনই কার্যকর হবে যখন আমরা নিজ নিজ অবস্থান থেকে সবাই সবার দায়িত্ব সুষ্ঠু ভাবে পালন করতে পারবো।