1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

টেকনাফে বিজিবির অভিযানে ২ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা জব্দ

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত
কক্সবাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন টেকনাফ বর্ডার গার্ড বাংলাদেশের (২-বিজিবি) সদস্যরা।
সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নাজিরপাড়ায় এ অভিযান চালানো হয়।
টেকনাফ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান প্রবেশ করার খবর পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির দুটি চোরাচালান প্রতিরোধ টহলদল সীমান্ত এলাকায় পর্যবেক্ষণ চালায়।
এসময় ৬ জন ব্যক্তি নাফ নদী সাঁতরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কয়েকটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।
পরে তল্লাশি চালিয়ে কেওড়া বাগান থেকে মালিকবিহীন তিনটি ব্যাগে থাকা ২ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, অভিযানে কোনো চোরাকারবারি আটক করা সম্ভব হয়নি।
তবে তাদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর