1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

পরীমণির সঙ্গে দেখা করতে শিক্ষার্থীদের ভিড়

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা পরীমণি। ফেসবুকে সবর থাকেন অভিনেত্রী প্রায় সময় ব্যক্তিজীবনের বিভিন্ন সময়ের ছবি প্রকাশ করেন। কখনো ছেলের সঙ্গে খুনশুটি আর কখনোবা শুটিং সেটের ব্যস্ত পরী। কাজের ব্যস্ততার মাঝে ছুটি পেলেই তিনি বেড়িয়ান নিজের মত সময় কাটাতে। আর সেইসবছবিও স্যোশাল মিডিয়াতে শেয়ার করেন এই নায়িকা।

বর্তমানে পরীমণি তার নানাবাড়ি বরিশাল আছেন। নানার মৃত্যুবার্ষিকী পালন করতে তিনি ছেলে ও মেয়েকে নিয়ে সেখানে গিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় বরিশালের ছবি প্রকাশ করছেন অভিনেত্রী। মাঝে মাঝেও ভিডিও শেয়ার করছেন তার ভক্তদের সঙ্গে। সে ধারাবাহিকতায় মঙ্গলবার (২৬ নভেম্বর) ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। তিন মিনিটের ভিডিওতে দেখা যায় নায়িকার সঙ্গে দেখা করতে তার বাড়ির উঠানে কয়েকজন শিক্ষার্থী। সেই সঙ্গে অন্যান্যরাও এসেছেন তাকে দেখতে।

ভিডিওর শুরুতে দেখা যায় অনেক স্কুলগামী শিক্ষার্থীরা পরীর বাড়ির উঠানে ভিড় জমিয়েছে। প্রিয় নায়িকাকে এক নজর দেখার জন্য তারা স্কুল থেকে ছুটে এসেছেন। পরীমণি তাদেরকে মজার ছলে বলছেন, তোমাদের টিচারকে নালিশ করব, তোমরা স্কুল পালিয়ে এসেছ নাকি? আর এরপরই তাদেরকে বিকেলে আসার কথা বলেন নায়িকা। তার কথাই বিকেলে আবারও চলে আসে তারা। সবার সঙ্গে একে একে সেলফি তুলতে দেখা যায় পরীমণিকে।

পরীর সঙ্গে দেখা করতে আসা সবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে নায়িকার দুই সন্তানেরও। তারাও মায়ের সঙ্গেও ছিল। ছবি তোলার পর্ব শেষ হলে পরীমণির ছেলে সবাইকে হাত তুলে বিদায়ও জানাই।

পরীমণী সেই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, আমার জন্য সকাল সকাল নানু বাড়ির উঠানে একরাশ ভালোবাসার ছড়াছড়ি! কি লাগে এক জীবনে আর! আমি তোমাদেরই লোক এই আমার পরম পাওয়া। ভিডিওটি পোস্ট করার পর পরীমণির অনেক ভক্ত নায়িকার প্রশংসা করছেন। কমেন্ট বক্সে অনেকেই নায়িকার বিনয়ের প্রশংসাও করেন কেউবা শুভকামনা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর