1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটের নতুন বিভাগীয় কমিশনার রেজা-উন-নবী

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

সিলেটের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (পদোন্নতিজনিত) (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবীকে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে খুলনা, রাজশাহী, ও চট্টগ্রাম বিভাগেও নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

এরমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (সংযুক্ত) মো. ফিরোজ সরকারকে খুলনায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদকে রাজশাহীতে এবং স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (সংযুক্ত) ড. মো. জিয়াউদ্দীনকে চট্টগ্রামে বিভাগীয় কমিশনার নিযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম সাক্ষরিত প্রজ্ঞাপনে চার বিভাগীয় কমিশনার নিয়োগের তথ্য জানানো হয়।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর