1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মুস্তাফিজ আইপিএলে দল না পাওয়া নিয়ে যা বলছে: বিসিবি

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আসন্ন আসরের নিলামে নাম দিয়েছিলেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তাদের মধ্যে দুইজনকে নিলামের টেবিলে তোলা হয়েছিল। তবে মুস্তাফিজুর রহমান-রিশাদ হোসেনদের কেউই দল পাননি।

বুধবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এ সময় আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দল না পাওয়া নিয়ে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয়, আমি কিন্তু আমাদের মানটাকে বিচার করি। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা পাই, তার মানে আমার অবস্থাটা ভালো। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা না পাই, তার মানে হচ্ছে আমার অবস্থাটা ভালো নয়।’

গত বছর ছাড়পত্র না দেওয়ায় খেলতে পারেননি তাসকিন আহমেদ। এ নিয়ে ফাহিম বলেন, ‘জোর করে কিন্তু…এই দেশে বলি, ওই দেশে বলি, ফ্র্যাঞ্চাইজি লিগে ঢোকাতে পারবো না। যোগ্যতা থাকলে ঢুকতে পারবে। আমাদের জন্য সুযোগ ছিল, গত বছর বা তার আগের বছর কয়েকজন পেস বোলারের জায়গা হচ্ছিল বা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল। সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি। আমার মনে হয় আমাদের চেষ্টা থাকা উচিত আন্তর্জাতিক এই সুযোগগুলোকে কাজে লাগানোর।’

‘আমাদের জন্য খুব ভালো উদাহরণ হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান শুধু এই করেই কিন্তু ওদের খেলোয়াড়দের ধীরে ধীরে এই জায়গায় নিয়ে এসেছে। আস্তে আস্তে ওদের খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে এই জায়গায়, আমরা পিছিয়ে পড়েছি। আমাদেরকে এই জায়গাটা কাজে লাগানো উচিত। অদূর ভবিষ্যতে আমরা সেই চেষ্টা করবো।’-যোগ করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর