1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

সিলেটের তারাপুর চা-বাগান পরিদর্শনে জেলা প্রশাসনের টিম

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত
সিলেটের তারাপুর চা বাগান পরিদর্শন করেছেন সিলেট জেলা প্রশাসনের একটি টীম। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল-জুনায়েদের নেতৃত্বে তারাপুর বাগানসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তারা।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় মোতাবেক তারাপুর চা বাগানসহ দেবোত্তর সম্পত্তির সভাপতি জেলা প্রশাসক। সেই আলোকে আপিল বিভাগের রায় বাস্তবায়নের লক্ষ্যে সিলেট জেলা প্রশাসক কর্তৃক গঠিত ম্যাজিস্ট্রেট ও অপারেশন টিম সরেজমিনে অবৈধ দখলদারের অবস্থান পর্যবেক্ষণ করেন।
অবৈধ দখলদার উচ্ছেদের জন্য নতুনভাবে তালিকা তৈরিকরণ ও অবৈধ দখলের হাত থেকে রক্ষার উদ্দেশ্যে রাধা কৃষ্ণ মন্দির ও বাগানের উন্নয়নমূলক কাজ তথা বাগানের আয়ের উদ্দেশ্যে নির্মিত দোকান কোটা পরিদর্শন করেন। এছাড়া তারাপুর চা বাগানের ব্যবস্থাপক রিংকু চক্রবর্তীকে সাথে নিয়ে বাগানের সমুদয় ভুমি পরিদর্শন করেন।
এসময় এডিসি রেভিনিউ, সহকারি কমিশনার ভূমি মহানগর সার্কেল, সিলেট সদর সহকারি কমিশনার ভূমি মো. মাহবুবুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জালালাবাদ থানা, এয়ারপোর্ট থানা এবং কোতোয়ালি থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর