1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

টাকা ছাপিয়ে ছয় ব্যাংকে দেওয়া হলো ২২৫০০ কোটি

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

টাকা ছাপিয়ে দুর্বল ছয়টি ব্যাংকে সাড়ে ২২ হাজার কোটি টাকার তারল্য সহয়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর এ তথ্য জানান।

তিনি বলেন, আমানতকারীদের সুরক্ষার জন্য দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহযোগিতা দেওয়া হচ্ছে। ছয়টি ব্যাংককে এরইমধ্যে ২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়ে তারল্য সহায়তা দেওয়া হয়েছে।

গভর্নর বলেন, বন্ড ছাড়ার মাধ্যমে এসব টাকা তুলে নেওয়া হবে। আমাদের টাইট পলিসি থাকবে। এক হাতে দেবো, অন্য হাতে তুলে নেবো। এতে বাজারেও অস্থিরতা তৈরি হবে না।

ড. আহসান এইচ মনসুর জানান, কোনো ব্যাংকে তারল্য সংকট দেখা দিলে বাংলাদেশ ব্যাংক তাদের পাশে দাঁড়াবে। ১ ডিসেম্বর থেকে গ্রাহকরা ব্যাংকে অনেক পরিবর্তন পাবে।

তিনি বলেন, আমানতকারীদের টাকা পুরোপুরি সুরক্ষিত আছে। আপনাদের যতটুকু টাকা প্রয়োজন ততটুকুই তুলুন। সবাই তাদের টাকা ফেরত পাবে। তবে একসঙ্গে সবাই টাকা উত্তোলন করতে গেলে কোনো ব্যাংকই টিকবে না।

উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পর গত ১৩ আগস্ট আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের ১৩তম গভর্নরের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর