1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

ডিসেম্বরে লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২৮৪ বার পঠিত
উন্নত চিকিৎসার জন্য ডিসেম্বরেই লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের কোনো একদিন তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন। লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় বিরতি দিয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাবেন বিএনপি চেয়ারপারসন।
দলের নির্ভরযোগ্য সূত্র মানবজমিনকে জানিয়েছে, দলের চেয়ারপারসনের বিদেশ যাত্রার যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। চিকিৎসা সুবিধাসংবলিত বিমান ভাড়ার বিষয়ও প্রায় চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসার জন্য গতকাল তিনি আঙ্গুলের ছাপ দিয়েছেন। দলের নেতারা জানিয়েছেন দ্রুতই এই ভিসা মিলবে বলে তারা আশা করছেন।
গতকাল দুপুরে দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দেন খালেদা জিয়া। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এ বিষয়ে বলেন- ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যেতে হতে পারে। সেজন্য আজকে উনি বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন। এসময় দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মকর্তারা বিএনপি চেয়ারপারসনকে দূতাবাসে স্বাগত জানান। তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এবং চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ মামুন উপস্থিত ছিলেন।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি, ডায়াবেটিকস সহ বিভিন্ন রোগে ভুগছেন। দীর্ঘদিন থেকে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড মাল্টি ডিসিপ্লিনারি সেন্টারে চিকিৎসার পরামর্শ দিয়েছে। এ ধরনের চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। তাই তাকে যুক্তরাষ্ট্রে নেয়ার সিদ্ধান্ত হয়।
সর্বশেষ ২০১৭ সালের ১৬ই জুলাই যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। ওই বছরের ১৮ই অক্টোবর দেশে ফেরেন তিনি। সেই সময় খালেদা জিয়া যুক্তরাজ্যের ডা. হ্যাডলি ব্যারির চিকিৎসা গ্রহণ করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর