1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বাস টার্মিনালে জুয়ার আসর, ১২ জুয়াড়িকে ধরল গোয়েন্দা পুলিশ

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৭ নভেম্বর) মধ্যরাতে বাস টার্মিনালের যমুনা মার্কেট সংলগ্ন একটি টিনশেড ঘর থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন খোকন মিয়া (২৭), জীবন মিয়া (২৫), হযরত আলী (৩৩), মো. ইব্রাহিম (৪২), মোমিনুল ইসলাম (৩৩), মিসবাহ উদ্দিন (৩৫), ইমন আহমদ (২০), রিপন আহমদ (২৮), মো. শামীম মিয়া (২৮), নিজাম মিয়া (৪৫), মো. রাজন মিয়া (৩৫) ও রাজু আহমদ (৩০)।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, গোয়েন্দা পুলিশের অভিযানকালে জুয়া খেলার সরঞ্জামও জব্দ করা হয়।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫ রুজু করা হয়। এ মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের বৃহস্পতিবার (২৮ (নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর