1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্ত-মুশফিকের পর ইনজুরিতে তাওহীদ হৃদয়

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

টানা সিরিজ হারের পর একের পর এক ইনজুরিতে বিপর্যস্ত বাংলাদেশ দল। শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে যান মুশফিকুর রহিম। এমনকি টেস্ট সিরিজ শেষে সাদা বলেও নাজমুল হোসেন শান্ত’র খেলা নিয়ে শঙ্কা রয়েছে। এই টাইগার অধিনায়ক এখনও চোট কাটিয়ে পুরোপুরি ফিট হতে পারেননি। ইনজুরির তালিকায় সবশেষ যুক্ত হলো তাওহীদ হৃদয়ের নাম।

গতকাল নিজ শহর বগুড়াতে অনুশীলন করার সময় পায়ে চোট পান হৃদয়। যে চোটের কারণে আসন্ন ক্যারিবীয় সিরিজে তার খেলা নিয়ে শঙ্কার মেঘ উঁকি দিচ্ছে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিসিবির এক নির্বাচক। তিনি জানালেন, হৃদয়ের মেডিকেল রিপোর্ট পাওয়ার অপেক্ষা রয়েছে বোর্ড।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে শান্ত–ও খেলতে পারবেন কি না আগে থেকে সেটি জানার অপেক্ষায় বিসিবি। হৃদয়ের জন্য একইভাবে তাদের অপেক্ষা করতে হচ্ছে। শান্ত’র খেলা নিয়ে নিশ্চিত রিপোর্ট পাওয়ার লক্ষ্যে ওয়ানডে সিরিজের দল ঘোষণায় দেরি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

প্রসঙ্গত, অ্যান্টিগা টেস্টে হেরে ক্যারিবীয়দের বিপক্ষে লাল বলের সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লক্ষ্যে মেহেদি হাসান মিরাজের দল জ্যামাইকায় ৩০ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্টে নামবে। পরবর্তীতে ৮, ১০ ও ১২ ডিসেম্বর ওয়ানডে সিরিজ এবং ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর টি-টোয়েন্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর