1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

গভীর ষড়যন্ত্র হচ্ছে সীমান্তের ওপার থেকে: মির্জা ফখরুল

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত
বিশ্ব দরবারে বাংলাদেশকে মৌলবাদী দেশ প্রমাণ করতে সীমান্তের ওপার থেকে পতিত ফ্যাসিস্টরা নতুন করে ষড়যন্ত্র করছে। অপরদিকে, সেই ষড়যন্ত্রে বড় ভূমিকা রাখছে ভারতের মিডিয়া- এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে ঠাকুরগাঁও ছাত্র পরিষদের কনভেনশনে এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, দেশকে ধ্বংস করে দিয়ে গেছে আওয়ামী লীগ, কোনো সেক্টর ভালো রাখে নাই। দেশের অর্থনীতি, সমাজ সবকিছু ফোকলা করে দিয়ে গেছে। গত ১৫ বছরে ২০ হাজার তরুণের প্রাণ কেড়ে নিয়েছে তারা। চতুর্দিক থেকে দেশকে আবারও অন্ধকারে নেয়ার ষড়যন্ত্র করছে সেই ফ্যাসিবাদী শক্তি।
তিনি আরও বলেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা এসেছে, তা যেন নিজেদের মধ্যে বিশৃঙ্খলায় ধ্বংস না হয় সেদিকে ছাত্রদের সজাগ থাকতে হবে। পতিত ফ্যাসিস্টের লোকজন শিক্ষাঙ্গনে ছাত্রদের মধ্যে মারামারি ও মানুষ হত্যা করে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগও আনেন মির্জা ফখরুল।
এসময়, অভ্যুত্থানের অর্জন যেন কলেজে কলেজে নিজেদের মধ্যে মারামারির কারণে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সজাগ থাকতে ছাত্রদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর