1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: ট্রাইব্যুনালে যাচ্ছেন স্বজনরা, শেখ হাসিনাসহ আসামী শীর্ষ নেতারা

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত
২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। বর্বর সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত কুশীলবদের বিচারের আওতায় আনতে দাবি জানিয়ে আসছিল শহীদ পরিবারের সদস্যরা। শেখ হাসিনার সরকার পতনের পর সেই আন্দোলন আরও জোড়ালো হয়।
তারই ধারাবাহিকতায় পিলখানা হত্যাকাণ্ডের বিচার চেয়ে ২ সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করবে শহীদ পরিবারের সদস্যরা। তাদের দাবি, এই হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা, শেখ তাপস, শেখ পরশ ও জাহাঙ্গীর কবির নানকসহ সে সময়কার অপতথ্য দেয়া সাংবাদিকরা সরাসরি জড়িত। তাই তাদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করবে শহীদ পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় এক স্বজন বলেন, শেখ হাসিনার স্পষ্ট মদদেই পিলখানায় ৫৭ জন কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। তিনি সরাসরি এর সাথে জড়িত। এ জন্য সরকারে থেকে গত ১৫ বছর এই ইস‍্যু আলোচনায় আসতে দেয়নি। বিচারও হয়নি।
আরেকজন বলেন, প্রহসনের জন্য কিংবা লোক দেখানোর জন্য নয়, আমরা প্রকৃত বিচার দাবি করছি। খুনি সরকার ক্ষমতায় নেই, আশা করছি ন্যায়বিচার হবে।
পিলখানা হত্যাকাণ্ডের বিচার চেয়ে ২ সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করবে শহীদ পরিবারের সদস্যরা। এছাড়া আগামী ২৫ ফেব্রুয়ারির আগেই দিনটিকে “শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করার দাবিও পরিবারের সদস্যদের।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর