1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ফ্যাসিবাদী রাজনীতি চিরতরে নির্মূল করতে হবে: মুক্তাদির

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত
সিলেট নগরীর মজুমদারী মসজিদে শুক্রবার (২৯ নভেম্বর) জুম্মার নামাজ শেষে মুসল্লী ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় কালে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের মাটিতে আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিসকে চাই না মানুষ। ফ্যাসিবাদী রাজনীতি চিরতরে নির্মূল করতে হবে।
সকল গুম ও খুনের বিচার করতে হবে। এমন একটি দেশ গড়তে হবে, যেখানে ভয়-ভীতি থাকবে না। সবার কথা শোনা হবে। ছেলে-মেয়েদের দেশ ত্যাগের তাড়না থাকবে না। আগামীর বাংলাদেশ হবে এমন গর্বের দেশ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাকে আগামী দিনের রাষ্ট্র মেরামত ও পরিচালনার রূপরেখা মানুষের কাছে পৌছে দিতে হবে। বিগত স্বৈরাচার সরকার ১৭ বছরের শাসনকালে এ দেশের মানুষের যেসব মৌলিক অধিকার কেড়ে নিয়েছিলো, তার থেকে দেশের মানুষকে মুক্তি প্রদানের সনদ হচ্ছে এই ৩১ দফা। মানুষ যেন সুবিচার পায়, মাথা উঁচু করে নিজের অধিকার নিয়ে বাঁচতে পারে- ৩১ দফা হচ্ছে তার রূপরেখা। তিনি দেশের সাম্প্রতিক অস্থিতিশীল অবস্থার কথা উল্লেখ করে সবাইকে সতর্ক থাকতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, যুগ্ম-সম্পাদক শামীম মজুমদার, আব্দুল ওয়াহিদ সোহেল, দুর্যোগ ত্রান সহ সম্পাদক দেওয়ান আরাফাত জাকি, স্থানীয় সরকার সহ সম্পাদক মিনহাজ পাঠান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সৈয়দ সারোয়ার রেজাসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্নস্থরের নেতাকর্মীবৃন্দ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর