1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বিএনপির সাথে জাতীয় ঐক্যের বিষয়ে একমত জামায়াত

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পঠিত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সবাই যাতে এক থাকতে পারি, সে বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে কথা হয়েছে। জাতীয় ঐক্যের ব্যাপারে বিএনপিসহ সব রাজনৈতিক দল একমত।
বুধবার (২৭ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলে তিনি।
তিনি বলেন, শুধু ইসকন নয় জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টাকারীদের চিহ্নত করে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানানো হয়েছে।
তিনি আরও বলেন, শান্তি-শৃঙ্খলার বজায় রেখে কীভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া যায় সে বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। তাছাড়া, রমজানকে সামনে রেখে ব্যবসায়ীরা যাতে বাজারকে অস্থিতিশীল না করতে না পারে সেদিকে খেয়াল রাখতে সরকারকে আহ্বান জানানো হয়েছে। এ সময় ন্যুনতম সংস্কার করে নির্বাচন দেয়ার দাবিও জানান তিনি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর