1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শান্তিগঞ্জে-আব্দুন-নূর- চেয়াম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তির পরীক্ষা কাল শনিবার

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত
সুনামগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ-রাজনীতিবিদ, দক্ষিণ সুনামগঞ্জের (শান্তিগঞ্জ) জয়কলস ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান ও জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মো. আব্দুন নূরের স্মৃতি স্বরণে প্রতিষ্ঠিত ১ম “আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা আগামীকাল শনিবার ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
শান্তিগঞ্জের উজানীগাঁওয়ে জয়কলস-উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত দুই ঘন্টা বাংলা, ইংরেজি, অংক ও সাধারণ জ্ঞান বিযয়ে ১০০ মার্কের পরীক্ষা গ্রহণ করা হবে।
প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের উপজেলা ভিত্তিক ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চালু হওয়া এই শিক্ষা মেধা বৃত্তি পরীক্ষায় শান্তিগজ্ঞ উপজেলার ৮টি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৭২ জন ছাত্র-ছাত্রী এতে অংশ নিচ্ছেন।
পরীক্ষা নিয়ন্ত্রক আশীষ কুমার চক্রবর্তী ও সমন্বয়কারী মানিক লাল চক্রবর্তী জানিয়েছেন, ইতোমধ্যে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষার্থীদের অধিকাংশ প্রবেশ পত্র বিতরণ করা হয়েছে। বাকী পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৯ টা থেকে কেন্দ্রে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছ থেকে প্রবেশ পত্র সংগ্রহ করতে পারবেন।
‘আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি’ প্রকল্পের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে কেন্দ্রে উপস্থিত হাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর