1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেলের ধাক্কায় মো. হুমায়ন আহমদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের আলীরগাঁও বান মসজিদ সংলগ্ন সারিঘাট-গোয়াইনঘাট সড়কে এ ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন ওই ইউনিয়নের আলী আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হুমায়ুন ও তার বড় বোন মুনতাহা বাড়ির পাশের সড়ক হেঁটে পার হচ্ছিল। এ সময় সারি থেকে গোয়াইনঘাটগামী মোটরসাইকেলের ধাক্কায় হুমায়ন ও মুনতাহা গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হুমায়নকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মুনতাহাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ উদ্ধার করেন। ঘটনার পর মোটরসাইকেল রেখে আরোহী পালিয়ে গেছেন বলে জানান তিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর