1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে ৭৫ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক

মুরাদ হাসান, জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অভিযানে সিলেট ও সুনামগঞ্জে দায়িত্বরত বিভিন্ন বিওপির অভিযানে ৭৫ লক্ষ টাকার ভারতীয় চোরাই পন্য আটক করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) ৪৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায় গত ২৮ ও ২৯ নভেম্বর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বপ্রাপ্ত সিলেট ও সুনামগঞ্জের বাংলাবাজার, লাফার্জ, তামাবিল, সংগ্রাম, বিছনাকান্দি, সোনারহাট, দমদমিয়া, উৎমা, মিনাটিলা, কালাসাদেক, কালাইরাগ ও পাথরকোয়ারী বিওপি কর্তৃক পৃথক অভিযান পরিচালিত হয়।

এ সময় পৃথক কয়েকটি অভিযানে ভারতীয় চিনি, সানগ্লাস, শীতের কম্বল,সাবান,সুপারী,সিরামিক চায়ের কাপ,গরু,গাড়ীর টায়ার,শুটকি,মদ ও বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, শিংমাছ ও চোরাচালান পন্য বহনকাজে ব্যবহারীত দুইটি প্রাইভেট কার ও পাথর উত্তোলনের কাজে জড়িত বারকি নৌকা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায় আটককৃত পন্যের আনুমানিক বাজারমূল্য প্রায় পচাত্তর লক্ষ্য চৌত্রিশ হাজার টাকা সমপরিমাণ। আটককৃত পন্যের বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে বলে নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান পিএসসি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কর্তৃক আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে চোরাচালান পন্য সামগ্রি আটক করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর