1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

৭৫ বাংলাদেশিকে মুক্তি দিল আমিরাত

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

বাংলাদেশে জুলাই-আগস্টের ছাত্র জনতাকে হত‍্যা ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক ৭৫ প্রবাসীকে শুক্রবার (২৯ নভেম্বর) ক্ষমা করলো আমিরাত সরকার। এ নিয়ে দেশটি মোট ১৮৮ জনকে মুক্তি দিল দেশটি।

তাদের মুক্তি দেওয়া হয়েছে। নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব সারোয়ার আলম।

এর আগে ১১৩ জনকে মুক্তি দেয় আমিরাত সরকার। এ নিয়ে মোট ১৮৮ জন ছাত্র জনতার আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিল করার অভিযোগে আটক হওয়া প্রবাসী মুক্তি পেলেন।

গত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় অনেকে গ্রেফতার হন। তাদের মধ্য থেকে ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর