ওসমানীনগর সুরেজা বেগম ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন
ওসমানীনগর প্রতিনিধি:
প্রকাশের সময় :
শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
১৩৮
বার পঠিত
ওসমানীনগর সুরেজা বেগম ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন
সিলেটের ওসমানীনগর উপজেলার সুরেজা বেগম ফাউন্ডেশন এর উদ্যোগে ৪র্থ প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার সাদীপুর ইউনিয়নের খছরুপুর সরকারি প্রাথামিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় সিলেটের ওসমানীনগর, মৌলভীবাজার সদর ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০জন শিক্ষার্থী অংশ নেন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্যের আইনজীবী মোহাম্মদ আব্দুল গণি জানান, গেল বছর ট্যালেন্টপুল ১৫জন, মেরিট ১৫ জন এবং সাধারণ ২৯জনসহ মোট ৫৯জনকে বৃত্তি প্রদান করা হয়, এবার এ সংখ্যা আরো বৃদ্ধি পাবে। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুহিব হাসান, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কবির আহমদ, সমাজ...
সিলেটের ওসমানীনগর উপজেলার সুরেজা বেগম ফাউন্ডেশন এর উদ্যোগে ৪র্থ প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার সাদীপুর ইউনিয়নের খছরুপুর সরকারি প্রাথামিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের পরীক্ষায় সিলেটের ওসমানীনগর, মৌলভীবাজার সদর ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০জন শিক্ষার্থী অংশ নেন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্যের আইনজীবী মোহাম্মদ আব্দুল গণি জানান, গেল বছর ট্যালেন্টপুল ১৫জন, মেরিট ১৫ জন এবং সাধারণ ২৯জনসহ মোট ৫৯জনকে বৃত্তি প্রদান করা হয়, এবার এ সংখ্যা আরো বৃদ্ধি পাবে।
পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুহিব হাসান, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কবির আহমদ, সমাজ সেবক নিজাম সিদ্দীকি, সৈয়দ হুমায়েল আহমদ, জাকির খান জাকারিয়া, ফয়েজ আহমদ, শিক্ষক আতাউর রহমান, আতিকুর রহমান,অজয় কুমার দেব, সিরাজুল ইসলাম, শাহবাজ আলী, সীমা কর, সৈয়দা কানিজ জহুরা, শাহেনা বেগম, রুমা রাণী তালুকদার, ফাউন্ডেশনের সভাপতি মো. মাসুদ আহদমদ, সাধারণ সম্পাদক মো. মালেক উদ্দিন, মহিলা সম্পাদক নাদিয়া রহমান, অর্থ সম্পাদক আলা উদ্দিন, সদস্য হাম্মাদুর রহমান প্রমূখ।