1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কুশিয়ারা নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

সিলেটে নিখোঁজ হওয়ার ২৭ ঘণ্টা পর কুশিয়ার নদী থেকে হাফিজ সালমান আহমদ (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মুহাম্মদপুর মাদরাসা খেওয়াঘাট এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এরআগে শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে বাড়ির পার্শ্ববর্তী পুরান মাদরাসা খেওয়াঘাট এলাকায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন সালমান আহমদ। সে আঙ্গুরা মুহাম্মদপুর গ্রামের হাফিজ আব্দুল ফাত্তাহ’র ছেলে ও সিলেট জামেয়া দ্বিনিয়া মাদরাসার ছাত্র। তিনি সদ্য হিফজ সম্পন্ন করেছেন।

স্থানীয় সূত্র জানায়, সালমানের বাড়ির পাশ দিয়েই কুশিয়ারা নদী বয়ে গেছে। শুক্রবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী পুরান মাদরাসা খেওয়াঘাট এলাকায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় হাফিজ সালমান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুলিশ ও স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে উদ্ধার কার্যক্রম শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার মরদেহ উদ্ধার করতে পারেনি। নিখোঁজ হওয়ার ২৭ ঘণ্টা পর ওই স্থান থেকে শনিবার (৩০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলের অদূরে ভেসে উঠলে এলাকাবাসী সালমানের নিথর দেহটি উদ্ধার করেন।

হাফিজ আব্দুল ফাত্তাহ’র ঘনিষ্টজন জমিয়তে ইসলাম নেতা লুৎফুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফনের আবেদন করা হবে। এদিকে, হাফিজ সালমানের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর