1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

জৈন্তাপুরে অবৈধ অনুপ্রবেশকারী পাঁচজনকে আটক করেছে বিজিবি 

মুরাদ হাসান, জৈন্তাপুর, সিলেট:-
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১২১ বার পঠিত
সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ কালে পাঁচ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র দায়িত্বরত শ্রীপুর বিওপির সদস্যরা। 
৪৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৩০ নভেম্বর) বিকেল  ৫ টায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ১২৭৯/এমপি পিলারের নিকট হইতে শ্রীপুর বিওপির আভিযানিক টহলদল তাদের আটক করে।
আটককৃত ব্যাক্তিরা হলেন,সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার এলাকার পান্ডারগাঁও এলাকার মৃত আবদুল জব্বারের ছেলে মো মনির হোসেন (২৬), একই উপজেলার গিরিস নগর গ্রামের কালিজক মিয়ার ছেলে সবুজ মিয়া (২৮), লুল্লারচর গ্রামের নুর হোসেনের পুত্র হেকিম আলি (৪৭), সুনামগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকার আবদুল মান্নানের ছেলে মো উজ্জ্বল হোসেন ও শাল্লা উপজেলার মারকুলি গ্রামের আহমদ আলির ছেলে মো সালেক নুর (৩৯)।
বিজিবি জানায় আটক পাঁচজনের মধ্যে দুইজনের নিকট বাংলাদেশ ও ভারতের দুই দেশের আইডি কার্ড রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা বলেন,কিছুদিন পূর্বে কাজের সন্ধানে তারা ভারতে গিয়েছিলেন।
এ দিকে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে পাঁচ বাংলাদেশী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান পিএসসি। তিনি জানান আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর