1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ঢাবিতে ছুটি কমলো

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৩১৩ বার পঠিত

একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ‘লুজ রিকভারি প্ল্যান’ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শীত ও গ্রীষ্মকালীন ছুটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৩০ নভেম্বর) ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ‘লুজ রিকভারি প্ল্যান’ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের শীতকালীন ছুটি এবং ২০২৫ সালের গ্রীষ্মকালীন ছুটি আংশিক পরিবর্তন করা হয়েছে। ২০২৪ সালের শীতকালীন ছুটি আগামী ৮-২২ ডিসেম্বরের পরিবর্তে ৮-১৯ ডিসেম্বর এবং ২০২৫ সালের গ্রীষ্মকালীন ছুটি আগামী ১-২৬ জুন-এর পরিবর্তে ১-১২ জুন নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী শীতকালীন ছুটি ৩ দিন এবং গ্রীষ্মকালীন ছুটি ১৪ দিন কমানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর