1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে এক দিনের রিমান্ড

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

বিস্ফোরক আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুস শহীদকে এক দিনের রিমান্ডে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় নেওয়া হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কারাগার থেকে এক দিনের রিমান্ডের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। জেল সুপার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, রিমান্ড শেষে তাকে আদালতে নেওয়া হবে। আদালত থেকে পুনরায় কারাগারে পাঠানো হবে।

গত বুধবার বেলা ১১টায় মৌলভীবাজার আদালতে সাবেক কৃষিমন্ত্রীকে হাজির করা হয়। সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিছবাহুর রহমান তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৪ অক্টোবর তার বিরুদ্ধে যুবদল নেতা আব্দুল আহাদ বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। ২৪ নভেম্বর সাবেক এই কৃষিমন্ত্রীকে ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে হস্তান্তর করা হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘মৌলভীবাজার কারাগার থেকে থানায় রিমান্ডে আনা হয়েছে। যুবদল নেতার একটি মামলায় এক দিনের রিমান্ডে আনা হয়।’

জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে টানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আব্দুস শহীদ। তিনি বঙ্গবন্ধু শিশু অ্যাকাডেমির কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর