1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছেন এমবাপে: যা বলছেন আনচেলত্তি

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ বার পঠিত

চলতি মৌসুমে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে থিতু হয়েছিলেন কিলিয়ান এমবাপে। তাকে ঘিরে রিয়াল সমর্থকদের প্রত্যাশার পারদ তুঙ্গে থাকলেও একের পর এক ম্যাচে কেবল হতাশাই উপহার দিচ্ছেন তিনি। তার নিষ্প্রভ পারফরম্যান্সের নেতিবাচক প্রভাব পড়ছে দলের ওপরও। অবশ্য দুঃসময়ে কোচ কার্লো আনচেলত্তিকে পাশেই পাচ্ছেন এমবাপে।

দলের সাম্প্রতিক ব্যর্থতার দায় কেবল ফরাসি তারকাকে দিতে নারাজ কার্লো আনচেলত্তি। বলছেন, এমবাপের ফর্মহীনতা শুধু তারই সমস্যা নয়। এর পেছনে পুরো দলের ধারাবাহিকতার অভাবও অনেকাংশেই দায়ী।

গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে রিয়ালের পরাজয়ের ম্যাচটিতে পেনাল্টি মিস করেছেন ফরাসি ফরোয়ার্ড। এর মাধ্যমে পাঁচ ম্যাচে তৃতীয় পরাজয়ের স্বাদ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মাদ্রিদ। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর গ্রীষ্মে মাদ্রিদে যোগ দেন এমবাপে। কিন্তু স্পেনে আসার পর থেকেই ফর্মহীনতার কারণে নানাভাবে সমালোচনার শিকার হচ্ছেন। রিয়ালের জার্সিতে সর্বশেষ ৯ ম্যাচে স্রেফ দুটি গোল করতে পেরেছেন এমবাপে।

(রোববার) লা লিগায় গেতাফের মুখোমুখি হবে মাদ্রিদ। লিগের এই ম্যাচকে সামনে রেখে আনচেলত্তি সংবাদ সম্মেলনে বলছেন, ‘এমবাপের সমস্যা আমাদের সবার সমস্যা। আমাদের পরিকল্পনা হচ্ছে নিজেদের সেরাটা দেওয়া। শুধু তার জন্যই এটা নয়, অন্য সব খেলোয়াড়দের জন্যই প্রযোজ্য। এটা কোনো একজন খেলোয়াড়ের সমস্যা নয়।’

বলছেন, ‘পুরো দলই ধারাবাহিকতার অভাবে ভুগছে। আমাদের উন্নতির চেষ্টা করতে হবে। এমবাপে এখানে নতুন এসেছে, তার মানিয়ে নিতেও সমস্যা হচ্ছে। সে ইতোমধ্যে আট গোল করেছে, আক্রমণে অংশ নিচ্ছে, অন্যদের এ্যাসিস্ট করছে। অবশ্যই সে একজন ভালো খেলোয়াড়। কিন্তু আমাদের সকলের আরো ভালো খেলার চেষ্টা করতে হবে।’

ফ্রান্সের সর্বশেষ দুটি ম্যাচে ইনজুরির কারণে দলে ছিলেন না এমবাপে। আনচেলত্তি আরও বলেছেন, ‘লিভারপুলের বিপক্ষে ম্যাচের পর এমবাপের পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি সব ঠিক হয়ে যাবে।’

আনচেলত্তি জানিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, দানি কারভাহাল, এডার মিলিটাওয়ের মতো খেলোয়াড়দের ইনজুরির কারণে লিভারপুলের বিপক্ষে হার মেনে নিতে হয়েছে। তবে গেতাফের ম্যাচের আগে ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো ফিট হয়ে দলে ফিরছেন। এই মুহূর্তে লা লিগা টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মাদ্রিদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর