1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বিজিবি’র অভিযানে প্রায় দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর অভিযানে এবার প্রায় দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। ৪৮ বিজিবি’র জোয়ানরা সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করে।

৪৮ বিজিবি’র অধিনায়কত লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) রবিবার (১ ডিসেম্বর) দুপুরে জানান- তাদের দায়িত্বশীল সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সংগ্রাম, সোনারহাট, প্রতাপপুর, উৎমা, মিনাটিলা, কালাসাদেক, কালাইরাগ, সোনালীচেলা ও পাথর কোয়ারি বিওপি’র জোয়ানরা অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় ক্রিমি, ওষুধ, কাশ্মীরি হিজাব, ত্রি পিস, চিনি, লবন, গরুর মাংস এবং মাদকদ্রব্য জব্দ করে।
এছাড়া এসব অভিযানে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারত পাচার করতে যাওয়া বিপুল পরিমাণ রসুন ও শিং মাছসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বিজিবি। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯০ লাখ ১১ হাজার ৩০০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান- সীমান্ত এলাকা নিরাপদ রাখাতে ও চোরাচালান ঠেকাতে এমন অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর