1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬২ বার পঠিত

ফাইনালের টিকিট কাটতে হলে শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ২৫ রান। লঙ্কান দুই ব্যাটারও চাপ সামলে খেললেন দারুণ। কিন্তু পাকিস্তানের মুলতানে দিনটা ছিল বাংলাদেশের। হোক না দৃষ্টিহীন ক্রিকেটারদের বিশ্বকাপ। শেষের ওভারে এলো ১৮ রান। ম্যাচের শেষ বলের আগেই বাংলাদেশের দৃষ্টিহীন ক্রিকেটাররা বুঝেছিলেন ইতিহাস গড়তে চলেছেন তারা। শেষ পর্যন্ত ৬ রানের জয়ে অন্ধদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের টিকিট কাটল বাংলাদেশ দল।

অন্ধদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের তিন আসরের চ্যাম্পিয়ন ভারত এবার আসেনি বিশ্বকাপ খেলতে। পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি অন্ধ বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নিয়েছিল সবমিলিয়ে চার দেশ। অন্যান্যবারের তুলনায় তাই কিছুটা সহজ প্রতিযোগিতাই হয়েছে এবারের আসরে। তবু দিনশেষে ক্রিকেটটাকে খেলতে হয়েছে পুরোদমে। আর তাতে বাংলাদেশও খেলেছে দুর্দান্ত।

রোববার (১ ডিসেম্বর) মুলতানে অনুষ্ঠিত অন্ধ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে প্রতিপক্ষ ছিল শ্রীলংকা। দ্বীপরাষ্ট্রটির বিপক্ষে লিগ পর্বেই জয় এসেছিল লাল-সবুজের জার্সিধারীদের। সেটাই ধরে রাখল সেমিফাইনালের বিগ স্টেজে। স্নায়ুচাপের প্রবল লড়াই শেষে জয় এসেছে ৬ রানের ব্যবধানে। আর তাতেই প্রথমবারের মতো অন্ধদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ক্রিজে ঝড়ই তুলেছে বাংলাদেশ। ওপেনিং জুটিতেই সালমান এবং আরিফ যোগ করেন ১৭৭ রান। মোহাম্মদ সালমানই অবশ্য বেশি আগ্রাসী ছিলেন। সেঞ্চুরি পাননি দূর্ভাগ্যবশত। তবে আউটের আগে ৪৯ বলে করেছিলেন ৯৭ রান। এরপর বাংলাদেশের হয়ে আর কেউই সেভাবে স্কোর করতে পারেননি। সালমানের আউটের পর অন্য ওপেনার আরিফই রানের চাকা সচল রেখেছেন। ৫৬ বলে করেছেন ৮১ রান। ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৪৪ রান।

২৪৫ রানে লঙ্কানরা খেলতে নামলে তাদের বিপক্ষে দারুণ শুরু করে বাংলাদেশের বোলাররা। শুরুর ৫ ওভারের মাঝেই হারাতে হয়েছে ৩ উইকেট। এরপরেই বেশ একটা দুঃসময় পার করেছে বাংলাদেশ। চন্দনা দেশপ্রিয়র ব্যাট থেকে আসে ৫৪ বলে ৮৬ রানের ইনিংস। কিন্তু আগেপরে কেউই তাকে সঙ্গ দিতে পারেননি। শেষ পর্যন্ত জয়ের হাসি ছিল বাংলাদেশের মুখে।

আগামী ৩ ডিসেম্বর ফাইনালে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। দিনের অন্য সেমিফাইনালে ৩ বারের বিশ্বচ্যাম্পিয়নরা ১০ উইকেটের সহজ জয় পায় নেপালের বিপক্ষে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর