1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাকচাপায় যুবক নিহত

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

সিলেটে-সুনামগঞ্জ সড়কে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক উল্টে শিহাব উদ্দিন (২৬) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিহাব উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও হায়াতপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে ও পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সুনামগঞ্জ থেকে সিলেটগামী এলপি গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৪০৩৫) গোবিন্দগঞ্জ পয়েন্টে প্রবেশের পর রাস্তার মধ্যখানে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশার উপর পড়ে সড়কেই উল্টে যায়। এসময় সিএনজি অটোরিকশার ভেতরে থাকা তিন চালকের মধ্যে দুইজন বেরিয়ে আসলেও শিহাব উদ্দিন বের হতে পারে নি। ট্রাকের নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন উল্টে থাকা ট্রাকের গ্যাস সিলিন্ডার সরিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন।

প্রায় এক ঘন্টা পর রাত ১টার দিকে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ স্থানীয় জনতা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত দেড়টায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে গোবিন্দগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে, দুর্ঘটনার পর সড়ক উভয় পাশে দীর্ঘ যান জটের সৃষ্টি হয়। সেনাবাহিনী, জয়কলস হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের সহায়তায় যানজট নিরসনের পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর পর ট্রাক চালক পালিয়ে যায়।

অভিযোগ উঠেছে, গোবিন্দগঞ্জ পয়েন্টে সড়কের পাশের রেলওয়ের পরিত্যক্ত পাকা ঘরটি উচ্ছেদ না করায় এবং সড়কের উভয় পাশে রোড ডিভাইডারে কোন চিহৃ না থাকায়, পয়েন্টে গোল চত্বর বড় হওয়ায় ও সড়কের পরিধি সরু হওয়ায় প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান সড়কে দুর্ঘটনায় একজন মারা যাওয়ার বিষয় নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর