1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নিয়মিত ডিম খাওয়ার উপকারিতা জেনে নিন

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

ডিমকে সুষম খাবার বলা হয়।পুষ্টিকর, সুস্বাদু ও সস্তা হওয়ায় সবার কাছেই ডিম প্রিয় খাবার।

শিশুদের জন্য ডিম প্রতিদিন খেতে বললেও বড়দের ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। আমেরিকার একদল গবেষক দাবি করেছেন সপ্তাহে তিনটের বেশি ডিম খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। ফলে ৩০ বছরের পরেও নিয়মিত ডিম খেতে পারবেন।

তবে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সপ্তাহে তিন থেকে চারটি, এর বেশি নয়। কারণ বিশ্বস্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির সারা দিনের খাবারের মধ্যে তিনশ মিলিগ্রামের বেশি কোলেস্টেরল থাকা উচিত নয়। অথচ একটি ডিমে এর অর্ধেকের বেশি কোলেস্টেরল থাকে। যা অনেক ধরনের রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।

ডিম খাওয়ার উপকারিতা

* ডিম খেলে শিশুর মাংসপেশি, মস্তিষ্কের টিস্যু গঠন ও মেধা বিকাশে সহায়তা করে।
* সপ্তাহে চারটে ডিম টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ৩৭ শতাংশ ঝুঁকি কমায়
* অবসাদ দূর করে মানসিকভাবে চাঙা রাখে।
* রক্তের কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণ করে।
* রাতকানার ঝুঁকি কমায়।
* হৃৎপিণ্ডের কার্যক্ষমতা ভালো থাকে।
* ডিমে আছে ভিটামিন ‘ডি’ যা হাড় ও দাঁত শক্ত করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর