
সিলেটের কৃতি সন্তান গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সর্বপ্রথম চেয়ারম্যান, দি এইডেড হাইস্কুল প্রাক্তন শিক্ষক (১৯৫১-১৯৯৯) মরহুম আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক তানুমিয়া স্মরণে ৬ জুন ২০২৪ বৃহস্পতিবার “ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশন” প্রতিষ্ঠা করা হয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় ফতেহপুর গ্রামে মরহুম আব্দুর রহমান (কনাই মহুরী)-এর বাড়ীতে ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের মাসিক ৫ম সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে মানবতার কল্যাণে কাজ করার জন্য। ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশন মানবতার কল্যাণে সবসময় কাজ করবে ও যেকোনো উদ্যোগ গ্রহণ করতে পিছপা হবেনা ইনশাআল্লাহ।
সভায় উপস্থিত সকলের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে সাধারণ সভায় গৃহীত কর্মসূচীর তারিখ পরিবর্তন করে পূণরায় তারিখ নির্ধারণ করা হয়। এরমধ্যে খসড়া গঠনতন্ত্র পর্যালোচনা করে আগামী ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার ৬ষ্ঠ মাসিক সভা-(ডিসেম্বর ২০২৪)-তে গঠনতন্ত্র পূর্ণাঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালনা কমিটির সভাপতি আল-হিলাল আহমদের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় সভায় ফাউন্ডেশনের কর্মতৎপরতার উপর গুরুত্বারোপ করে ও গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন উপদেষ্টা মোঃ নিজাম উদ্দিন, উমর আলী, ফাউন্ডেশন পরিচালনা কমিটির সহ-সভাপতি খছরুজ্জামান খছরু, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক জগলু মিয়া, সহ-সাধারণ সম্পাদক লেবু মিয়া, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক পারভেজ আহমদ, সদস্য মুসলিম মিয়া, মোঃ মুজিবুর রহমান, মোঃ ইসমাইল আলী রুবেল, মোঃ রুশন মিয়া, মোঃ আনোয়ার হোসেন শিপন, মোঃ আকবর মিয়া, মোঃ মিনহাজ উদ্দিন ও আল-আইমান আহমদ।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতে আগামী ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার ফতেহপুর গ্রামে মরহুম আব্দুর রহমান (কনাই মহুরী)-এর বাড়ীতে ৬ষ্ঠ মাসিক সভা (ডিসেম্বর ২০২৪), ১ জানুয়ারী বুধবার ফতেহপুর পূর্বপাড়া জামে মসজিদে বয়স্কদের কোরআন ও নামাজ শিক্ষা কার্যক্রম উদ্বোধন, ১৬ জানুয়ারী বৃহস্পতিবার অভিষেক অনুষ্ঠান ও সমাবেশ সফলে প্রস্তুতি সভা এবং ফাউন্ডেশনের পরিচিতি ও প্রনয়ণকৃত গঠনতন্ত্রের রূপরেখা সম্বলিত প্রকাশনা প্রকাশের ব্যাপারে আলোচনা, আগামী ২৫ জানুয়ারী শনিবার ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের পরিচালনা কমিটির অভিষেক অনুষ্ঠান ও ফাউন্ডেশন প্রতিষ্ঠার প্রেক্ষাপট এলাকার সর্বস্তরের জনসাধারণকে অবহিত করার জন্য সমাবেশের তারিখ নির্ধারণ করা হয়। সভায় ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত ফাউন্ডেশনের সদস্য সংগ্রহ অভিযানের তারিখ বর্ধিত করা হয়। ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনে গোলাপগঞ্জ উপজেলা ও মরহুম ফজলুল হক তানুমিয়ার সাথে সম্পর্কযুক্ত যেকোনো ব্যক্তি সদস্য হতে পারবেন।