1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বুধবার সিলেটে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

চীফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

বিদ্যুৎ বিভাগের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামীকাল বুধবার ৯ ঘন্টা সিলেটের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের পর সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে এক বিজ্ঞপ্তিতে সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর প্রকৌশলী এ তথ্য জানান।

বিউবো সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯ ঘন্টা মহানগরের ১১ কেভি বিমানবন্দর-২ ফিডারের আওতাধীন ২৩ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এসময় লাক্কাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীচড়া, আবাদানি, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকর ঘাট ও তৎসলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছেন, জরুরি মেরামতকাজ শেষে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তাঁরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর