1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শীতে সুস্থ থাকতে যে ফল খাবেন

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

শীতেকালে সর্দি-কাশি, জ্বর, গলাব্যথার মতো সমস্যাগুলো বেশি দেখা দেয়। তাৎক্ষণিকভাবে সেরে উঠতে ওষুধই তখন ভরসা হয়ে ওঠে; কিন্তু সুস্থ হয়ে ওঠাও সাময়িক। দিন কয়েক পরেই ফের ঠান্ডা লাগে। তাই এ সমস্যার একটা স্থায়ী সমাধান জরুরি।

শীতকালে সুস্থ থাকতে যে ফলগুলো খাবেন-

কমলালেবু

ভিটামিন সি সমৃদ্ধ কমলালেবু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফলে শীতকালীন রোগের সঙ্গে লড়াই করার শক্তি পাওয়া যায়। শীতকালে কমলালেবু খেলে রোগবালাই শরীরে সহজে বাসা বাঁধতে পারে না।

গাজর

গাজরে রয়েছে বিটা-ক্যারোটিন, ভিটামিন কে, ক্যালশিয়াম, ফাইবারের মতো উপাদান। গাজরের মতো শরীরবান্ধব সবজি খুব কমই আছে। ওজন নিয়ন্ত্রণে রাখা থেকে চোখের যত্ন নেওয়া, গাজর সর্বগুণসম্পন্ন। শীতেও সুস্থ থাকত গাজর খেতে হবে বেশি করে। তাহলে আর রোগবালাই ছুঁতে পারবে না।

অ্যাপ্রিকট

ভিটামিন এ, ই, সি পটাশিয়ামে ভরপুর অ্যাপ্রিকট শীতে সুস্থ থাকার অন্যতম হাতিয়ার হতে পারে। অ্যাপ্রিকটে এমন কিছু উপাদান রয়েছে, যেগুলো ভিতর থেকে যত্ন নেয় শরীরের। তাছাড়া ডায়াবেটিস থাকলেও অ্যাপ্রিকটের মতো ঘরোয়া দাওয়াই খুব কম রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর