1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট সীমান্তে ৮৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

মুরাদ হাসান, জৈন্তাপুর, সিলেট:-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৮৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৮ বিজিবি’র একাধিক টহল টিম সোম ও মঙ্গলবার (২ ও ৩ ডিসেম্বর) এসব অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, গত দুদিন তাদের ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সোনারহাট, সংগ্রাম, তামাবিল, প্রতাপপুর, পান্থুমাই, দমদমিয়া, লাফার্জ, উৎমা, বিছনাকান্দি, কালাসাদেক, কালাইরাগ এবং পাথরকোয়ারী বিওপি’র জোয়ানরা অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ চিনি, ফেসওয়াশ, ক্রিম, কম্বল, মেহেদী, চা পাতা, জিরা, সাবান, গরু, মহিষ, সিগারেট এবং মদ ও ফেন্সিডিল জব্দ করে।

এসময় বাংলাদেশ হতে ভারত পাচারকালে বিপুল পরিমাণ রসুন ও শিং মাছসহ আরও বিভিন্ন পণ্য জব্দ করে বিজিবি। এছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী ১টি নৌকাও জব্দ করা হয়। জব্দকৃত চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮৪ লাখ ১৬ হাজার ৭৪০ টাকা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানিয়েছেন, আমরা উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ বর্হিগমন প্রতিরোধে সর্বোচ্চ সচেষ্ট রয়েছি। সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালন ঠেকাতে এমন অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর